হোম » অন্যান্য বিভাগ » মহেশখালীতে পুলিশের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার

মহেশখালীতে পুলিশের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার

মোহাম্মদ খোরশেদ হেলালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
ধৃত হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকার আহমদের পুত্র। স্থানীয়রা জানায় হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শনিবার ২৬ আগষ্ট গভীর রাতে অভিযান চালিয়ে তাকে প্রজেক্টের টংঘর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (ডিবিবিএল) উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!