
মোঃ নাজমুল হোসেন বিজয়, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে এইচএসসি পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ আগষ্ট) তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে পরিক্ষা কেন্দ্র থেকে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত তাদের বহিষ্কারের আদেশ দেন।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন, মো. আরিফ ও মো. বশির তারা তালতলী সরকারী কলেজের শিক্ষার্থী।
তালতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রবীন্দ্রনাথ হাওলাদার বলেন, ইংরেজি ২ম পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনের সময় ওই দুই পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের সময় ধরে ফেলেন। পরে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা