
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি ও সিদলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক বদরুল আলম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন তাজ, যুবলীগ নেতা আব্দুর রহমান, হাকিম তানিম উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বন্যা প্রবল ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৪ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ৪১৭.৫০০ শত টাকা ব্যয়ে আশ্রয় কেন্দ্রটির নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এস এন এন্টারপ্রাইজ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল