
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মী মিলে বড়হর ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। অভিযোগ উঠেছে বড়হর ইউনিয়ন বিএনপির কাউন্সিল করার কথা বলে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব মনোনয়ন ফর্ম বিক্রি করলেও কাউকে না জানিয়ে ২১ আগষ্ট বড়হর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে শফিকুল ইসলাম শফি কে আহ্বায়ক এবং ফরিদুল ইসলাম কে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শাখওয়াত হোসেন সাবু এবং মোঃ সাইফুল ইসলাম।
নতুন এই আহ্বায়ক কমিটি কে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সভায় পদ বঞ্চিত নেতাকর্মীরা বলেন যোগ্য এবং নির্যাতিতদের বাদ রেখে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের কে কমিটিতে রাখা হয়েছে। এদের অনেকেরই রাজনৈতিক কর্মকান্ড নেই বললেই চলে, আওয়ামি লীগ নেতার ছত্রছায়ায় থাকে। এসময় বড়হর বিএনপির বৃহৎ অংশের নেতাকর্মীরা এক হয়ে নতুন আহ্বায়ক কমিটি কে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নতুন এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাখওয়াত হোসেন সাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডূ, বিএনপি নোতা ফরমান হোসোন, রফিকুল ইসলাম সহ যুবদল,ছাত্রদল, স্বে”ছাসেবক দল শ্রমিকদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডূ অভিযোগ করেন নতুন এই আহ্বায়ক কমিটি টাকার মাধ্যমে করা হয়েছে, যোগ্যদের রাখা হয়নি। যাদের নামে রাজনৈতিক মামলা রয়েছে, রাজনৈতিক কর্মকান্ড সক্রিয় রয়েছে তারা বাদ পড়েছে। পদ পেয়েছে যারা নারী লোভী, চরিত্রহীন। অথচ এরাই বড়হর ইউনিয়ন বিএনপি কে ধ্বংস করছে। উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব জানান নতুন এই কমিটি জেলা বিএনপি করেছে, তারা করেননি। তবে পদ বাণিজ্যের বিষয় অস্বীকার করে তিনি জানান কোন প্রকার টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়নি। বৈধ্য ভাবেই কমিটি দিয়েছে জেলা বিএনপি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা