
চাটখিল প্রতিনিধি: চাটখিলে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন আমানত ফাউন্ডেশনের উদ্যেগে দুই কন্যা সন্তানসহ বিধবা নারীকে ঘর করে দিয়ে আপন গৃহে বাস করছেন এক বিধবা পরিবার।
বিগত ১ বছর আগে বিধবার স্বামী ইন্তেকাল করেন, ওনার দুইটি মেয়ে কোনো ছেলে নাই, উপার্জনের কোনো মাধ্যেম নাই, তারই ধারাবাহিকথায় আমানত ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ঘর করে দিলেন। প্রথমে ১ টি সেলাই মেশিন প্রধান করে, তার কয়েক মাস পরে ১ মাসের খাদ্য সামগ্রী প্রদান করে, তারই ধারাবাহিকথায় বিধবা নারীকে একটি ঘর প্রদান করে আলোচীত স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এই সময় উপস্থিত ছিলেন দক্ষিন ঘাটলাবাঘ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, আমানত ফাউন্ডেশন এর উপদেষ্টা সুজন আসলাম, বি এম আল মেহেদী আমানত ফাউন্ডেশন এর সভাপতি ফয়সাল আখঞ্জি, সভাপতি আদদ্বীন ইসলাম, সাধারন সম্পাদক আরিয়ান রবিন, এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলো।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী