
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে জনতা ব্যাংক কতৃপক্ষ।
বুধবার দুপুরে ব্যাংকের পীরগঞ্জ বাজার শাখার আয়োজনে শাশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় ব্যাংকের ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার আহমেদ তৈয়ব হাসান, পীরগঞ্জ বাজার শাখা ব্যবস্থাপক মাজেদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আল রাজ, শাশোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, বিদ্যালয়ের সভাপতি এনামুল হক সহ ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান