
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্টির আর্থ-সামাজিক ও জীবন মানন্নোয়নের লক্ষ্যে ভেড়া ও হাঁস বিতরণ করা হয়েছে।
সোমবার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু এসব বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিমুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, ডা. মুনতাসির মামুন, ববি রানী সাহা।
উল্লেখ্যঃ প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে ৮শত হাঁস ও ৬৪ টি ভেড়া বিতরণ ও পদর্শনী প্লট স্থাপনের জন্য ১৪ জন খামারীদের মাঝে নগদ অর্থ প্রদান ও সাইন বোর্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক