
রায়হান আলীঃ উল্লাপাড়ার মোজাহারুল ইসলামের চুরি যাওয়া সকল সামগ্রী ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গে দুই চোরকেও গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাঁয়ের বাসিন্দা মোজাহারুল ইসলাম উল্লাপাড়া পৌর সভার ঘোষগাঁতী মহল্লার আব্দুল আলীমের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
গত ১৮ আগস্ট দিনের বেলায় চোরেরা তার বাসা থেকে একটি ফ্রিজ, একটি প্রিন্টার মেশিন, একটি রাইচ কুকার, বাসনপত্র ও একটি ব্রিফ কেসে রাখা তার জমি জমা ও ব্যাংকের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। ১৯ আগস্ট বিকেলে এ ব্যাপারে থানায় মামলা দেন মোজাহারুল । পুলিশ ২০ আগস্ট রাতে সকল চোরাই মালামাল উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, মোজাহারুল ইসলামের দেওয়া মামলার সূত্রধরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই চোরকে গ্রেপ্তার কর হয়।
এরা হলো উল্লাপাড়ার চর ঘাটিনা গুচ্ছ গ্রামের মোংলা চন্দ্র ভৌমিকের ছেলে কৃষ্ণ চন্দ্র ভৌমিক (৫০) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত চাঁদ উল্লাহর ছেলে বাঁধন (২৬)।
উপ-পরিদর্শক আরও জানান, প্রথমে কৃষ্ণ চন্দ্রকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী শাহজাদপুরের কান্দাপাড়া গ্রামের অপর চোর বাধঁনের বাড়ি থেকে চোরাই ফ্রিজ ও প্রিন্টার এবং উল্লাপাড়ার কাওয়াক কবরস্থান থেকে উল্লিখিত অপর সামগ্রী উদ্ধার করা হয়। ধৃত চোরদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপর দুই চোরকে পুলিশ এখন খুঁজছে।
মোজাহারুল ইসলাম ২৪ ঘন্টার মধ্যে তার বাড়িতে চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করে দেবার জন্য উল্লাপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা