
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে ৬,মাসের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সোলেমান শেখ (৩৮), গ্রেফতার করেছে থানা পুলিশ।
মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হলেন, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোরখাড়ি গ্রামের বুলু শেখের ছেলে।
সোমবার (২১আগস্ট) সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম খান সঙ্গী ফোর্স নিয়ে গোসাইবাড়ী ইউনিয়নের জোর খালি গ্রামের পাকা রাস্তায় শাহ আলমের কাঠের মিলের সামনে থেকে ৬,মাসের সাজাপ্রাপ্ত আসামী সোলেমান সেখকে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গোসাইবাড়ী এলাকায় তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বিগত ২০১৮ সালে তাহাকে ধুনট থানার পুলিশ মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সোলেমান সেখের ৬, মাসের বিজ্ঞ আদালত সাজা প্রদান করেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত