
মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল: সাপ্তাহিক দুটি পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের পরিপেক্ষিতে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ও রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার ও নেকমরদ পশুর হাটে ইজারাদারকে ৬০ হাজার ও ৬৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা।
জানা গেছে, শনিবার কাতিহার ও রবিবার নেকমরদ হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৪৫০ টাকা ও ছাগল প্রতি ১৭০ টাকা টোল আদায় করছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে দুই হাটের ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা মোতাবেক ৬০ হাজার ও নেকমরদ পশুরহাটে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং পরবর্তীতে অতিরিক্ত টোল আদায় যেন না করে সে বিষয়ে হাট ইজারাদারকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান