হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার শাজাহানপুরে সরকারী ঔষধসহ  গ্রেফতার ০১

বগুড়ার শাজাহানপুরে সরকারী ঔষধসহ  গ্রেফতার ০১

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। জব্দকৃত ঔষধের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০, হাজার টাকা।

গত শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদলা হাটে মোঃ ছাদেক আলী এর মালিকানাধীন সাব্বির মেডিক্যাল নামক ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে শাজাহানপুর থানা পুলিশ।

অভিযানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারী হাসপাতালের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ওষুধ’সহ দোকান মালিক উপজেলার দড়িনন্দ পশ্চিমপাড়ার মৃত সিরাজ উদ্দিন সাকিদার ছেলে মোঃ ছাদেক আলী (৫০) কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ছাদেক আলীর বিরুদ্ধে মামলাপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!