
জয়পুরহাট প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যে দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামস মতিন এর সঞ্চালনায় ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র,সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তৈয়বুর রেজা, মমিন খন্দকার ডালিম, মোহাম্মদ আলী মুর্তজা, থানা স্বেচ্ছাসেক দলের আহবায়ক সামসুজ্জোহা বকুল, সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ হোসেন মাস্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফিরোজ হোসেন, সদস্য সচিব কাজী প্রিন্সসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান