
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা সহ এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ । রবিবার (২০ আগষ্ট) দুপুরে মোঃ রবিউল মাল ওরফে রবি (২৪) নামের এক যুবককে হরিণধরা বালুরমাঠ হতে গাঁজা সেবনকালে আটক করে পুলিশ।
আটকৃত যুবক রবি মৃত মোঃ হাশেম মালের ছেলে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরিণধরা গ্ৰামের বাসিন্দা।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় আসামি মোঃ রবিউল মাল রবি’র বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল