
জয়পুরহাট প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যে দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ জাতীয়তাবাদি চেতনার সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব এস এম শামস মতিন,যুগ্ন আহবায়ক তৈয়বুর রেজা মমিন খন্দকার ডালিম, মোহাম্মদ আলী মুর্তজা, থানা স্বেচ্ছাসেক দলের আহবায়ক সামসুজ্জোহা বকুল, সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ হোসেন মাস্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফিরোজ হোসেন, সদস্য সচিব কাজী প্রিন্সসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী