
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বীরপলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোমেনা বিবি ধুন্দার গ্রামের মৃত বুলু মিয়ার স্ত্রী।
জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার ধুন্দার গ্রাম থেকে হেঁটে মেয়ের বাড়িতে যাওয়ার পথে বীরপলি বাজার এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক নারী মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান