
আঃ খালেক মন্ডল: ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের গুচ্ছগ্ৰাম নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ২জনের মুত্যূ হয়েছে।
জানাগেছে, ১৮ আগষ্ট শুক্রবার দুপুর দুইটার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গনকপাড়া গ্ৰামের মহির উদ্দিনে পুত্র খাদেমুল ইসলাম (৩২) একই উপজেলার যাইতর(কাশিয়াবাড়ী) গ্ৰামের আফতাব উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম (২৯) মোটরসাইকেল যোগে পলাশবাড়ী থেকে দিনাজপুরের দিকে যাওয়ার সময় দিনাজপুর থেকে আসা একটি পিকআপে সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। আহত খাদেমুল ইসলামকে দ্রুত ঘোড়াঘাট হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য