
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে খোয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৮ আগষ্ট সকাল ১০ টায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
আরও বক্তব্য রাখেন, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর পলাশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরে আগামী নির্বাচননে নৌকা প্রতীকের প্রার্থীকে জিতিয়ে শেখ হাসিনা সরকার গঠনে সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার