
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বৃহস্পতিবার পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
বাজেট ও পোনামাছ অবমুুুুক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। পোনামাছ অবমুক্তকরণ উপলক্ষে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন।

এতে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন প্রমুখ।
২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে প্রায় দেড় লক্ষ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান