
কাজিপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৫ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার (বৃহস্পতিবার ১৭ আগষ্ট) প্রথমদিনে মোট ২৮৮৪ জনের মধ্যে ২৮৬১ জন উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
২৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া কাজিপুর উপজেলায় ভোকেশনাল ৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
আজ বৃহস্পতিবার এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ছিলো না। পরীক্ষার সার্বিক পরিবেশ খুবই সন্তোষজনক এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে।
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ও সরকারি বঙ্গবন্ধু ডিগ্ৰি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান