
আঃ খালেক মন্ডলঃ বাংলাদেশের ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্কার্স পাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ৩১তম সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয়েছে।
গত ১৭ আগষ্ট দুপুরে এ উপলক্ষে লাল পতাকা মিছিল পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে গো-হাটি চত্বরে এসে এক সমাবেশ উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ওয়ার্কার্স পাটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লূৎফর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির সহ সভাপতি মমতাজ আলী প্রধান, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম ও জেলা যুবমৈত্রীর সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন