
জয়পুরহাট প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালার আহবানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ সভাপতি গোলাম হাক্কানী, মোমিন আহমেদ চৌধুরী, এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল, জাহিদুল আলম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো,তথ্য ও গবেষণা সম্পাদক কৃষিবিদ মোস্তাইন কবির তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন,আওয়ামী লীগ নেতা জাহিদ ইকবাল, যুব লীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত