
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর সিংগীমারী গ্রামে লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাবুল হোসেন নামের একজনের মৃত হয়েছে।
জানাগেছে, উপজেলার উত্তর সিংগীমারী গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে কাবুল হোসেন (৪৫) বুধবার সকালে নিজ শয়ন ঘরে টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তখন এলাকাবাসী উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান