
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদএর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা