
মোঃ হাসান আলী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন(৫০বিজিবি) এর ব্যবস্হাপনায় বেউরঝারী কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে আর্ত মানবতার সেবায় সীমান্তবর্তী গরীব ও দু:স্ব ২শত মানুষের মাঝে ব্যাটালিয়নের নিজস্ব ব্যবস্হাপনায় খাদ্য সামগ্রী(চাল,ডাল,চিনি,তৈল ও আলু ইত্যাদি)বিতরণ করা হয়।
এছাড়া ঠাকুরগাঁও ব্যাটালিয়ন(৫০বিজিবি) এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঠাকুরগাঁও এর ব্যবস্হাপনায় বেউরঝারী কোম্পানি দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার গরীব দুঃস্ব ৩শত জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রধান করা হয়। উল্লেখ্য যে, খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদানকালে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার,কর্ণেল এমএইচ হাফিজুর রহমান, লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ পদাতিক( অধিনায়ক ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি), লেঃ কর্ণেল ডাঃ রাশেদ (অধিনায়ক বিজিবি হাসপাতাল ঠাকুরগাঁও), মেজর ডাঃ সামিয়া এবং মেজর ডাঃ রাশেদ ঠাকুরগাঁও কর্তৃক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি)এবং এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঠাকুরগাঁও এর অন্যান্য কর্মকর্তা,কর্মচারীসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিজিবি’র পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করায় সীমান্ত এলাকার স্হানীয় জনসাধারণ বিজিবি’র এই মহতী উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন