
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দুই কন্যা সন্তানের জননী আত্মহত্যা করেছে বলে জানাগেছে। মঙ্গলবার (১৫ই আগষ্ট) দুপুরের দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের চর বাঙ্গালী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানায়ান, সরিষাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের চর বাঙ্গালী এলাকার ভ্যান চালক মহর মিয়ার স্ত্রী জায়েদা খাতুনের মানসিক সমস্যা রোগে আক্রান্ত ছিল। স্বামী মহর মিয়া সিলেট শহরে ভ্যান চালান। চর বাঙ্গালী এলাকায় তার শাশুড়িসহ দুই মেয়ে মৌসুমি আক্তার (৫) ও রাবেয়া আক্তার (১)কে নিয়ে বসবাস করেন।

প্রতিদিনের মত জায়েদার শাশুড়ী অন্য বাড়িতে কাজ করতে চলে যাওয়ার পর ঘরের ধর্ণার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। জায়েদা খাতুনের তার মাথায় সমস্যা ছিল বলে তার পরিবারের সদস্যরা জানায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর সাংবাুদকদের জানান, চর বাঙ্গালী এলাকায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যার খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান