
রায়হান আলীঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর ১৫ আগস্ট শহিদের স্মরণে শোক র্যালি বের হয়। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তানভীর ইমাম এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, হাফিজুর রহমান প্রমূখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান