
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংক বগুড়া জোন দুপচাঁচিয়া এরিয়ার নারহট্র কাহালু শাখার উদ্দ্যোগে সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক নারহট্র কাহালু শাখার শাখা ব্যবস্থাপক মো. মকলেছুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক বগুড়া জোনাল অফিসের প্রশিক্ষনার্থী জোনাল ম্যানেজার এ বি এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক বগুড়া জোন দুপচাঁচিয়া এরিয়া ম্যানেজার মো. মনোয়ার হোসেন, বগুড়া জোনাল অফিসের হিসাব রক্ষণ অফিসার মো. ইবাদত হোসেন, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান ফিরোজ।
উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও সদস্যবৃন্দ। আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে উল্লেখ করেন বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে গ্রামীণ ব্যাংক সারা বাংলাদেশে ২ হাজার ৫”শ ৮৯টি শাখায় তাদের সদস্যদের মাঝে ২০ কোটি গাছের চারা বিতরণ করবে।
তারই ধারাবাহিক বগুড়া জোনে ৬০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। তারা আরও জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জোনে ১০ লক্ষ ১৯ হাজার, দুপচাঁচিয়া এরিয়ার ১২টি শাখায় ১ লক্ষ ৬৭ হাজার ৯”শ গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংক বগুড়া জোন দুপচাঁচিয়া এরিয়া নারহট্র কাহালু শাখার ১৮ হাজার ২”শ ৯০টি গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ