হোম » অন্যান্য বিভাগ » আদমদীঘিতে পারিবারিক কলহে একজন নিহত

আদমদীঘিতে পারিবারিক কলহে একজন নিহত

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চাচার লাঠির আঘাতে ভাতিজা আজিজার মন্ডল (৪৪) মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত ভোর রাত ৫টায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আজিজার মন্ডল উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ব্যাপারী পাড়ার মৃত-আক্কাস মন্ডলের ছেলে।

গ্রামবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টায় চাচার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ভাতিজা আজিজারের সাথে চাচার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে চাচা ফরিদ উদ্দিন (৫৮) ও তার ছেলে রিপন হোসেন (৩৩) লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় ভাতিজা আজিজার মন্ডল।

তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী আজিরুন বেগম (৩২), তার ছোট ভাই আজিজুল ইসলামকে ইট ও লাঠির দিয়ে আঘাত করে। তাদের চিকিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজিজার ও তার স্ত্রী আজিরুনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে বুধবার ভোর রাত ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় আজিজার মন্ডলের মৃত্যু হয়। তার স্ত্রী আজিরুন বগুড়া ও আজিজারের ছোট ভাই আজিজুল মন্ডল আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা আজিজার মন্ডলের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!