
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবসাী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার (৯ আগষ্ট) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গোবিন্দনগর সরকারি সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও ও আদিবাসী পরিষদের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাকব খালকো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা, প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, আদিবাসী নেত্রী জোসপিনা এক্কা, শ্রী কৃষ্ণপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্য হেনা মুরমু, ক্ষুদ্র নৃ গোষ্ঠী ফেডারেশনের তথ্য বিষয়ক সম্পাদক বেনেটিক কুজুর প্রমুখ।
অনুষ্ঠানে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মী, আদিবাসী পরিষদের বিভিন্ন সদস্যগণ অংশ নেন।
পরে আদিবাসী জনগোষ্ঠীর কবরস্থান, ঘরবাড়ি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুবিধাসহ ৯ দফা দাবি উল্লেখিত পৃথক ভূমি কমিশন গঠন ও আলাদা শিক্ষা কোটার দাবিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২