
মোহাঃ নূরন্নবী তন্ময়: গত মাসের শেষ সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী কক্সবাজারের পেকুয়া উপজেলার হাজারো পরিবার। তার সাথে যুক্ত হয়ছে, পেকুয়া উপজেলা সদরের স্কুল-কলেজ, থানা, উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সের মতন জরুরি সেবাগুলো।
সরে জমিন ঘুরে দেখা গেছে, পানির মধ্যে নিমজ্জিত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ও বহিঃ বিভাগ, ইনডোর, এন এস ইউ, এনসিডি কর্নার সহ প্রসূতি ওয়ার্ডে নিরালস সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া হাসপাতালে কোয়াটারে থাকা স্টাফরা জানিয়েছেন, কোমর সমান পানির মধ্যে দিয়ে স্বাস্থ্য সেবা চালিয়ে যাচ্ছেন তারা। সাপ সহ বিভিন্ন পোকা মাকড়ের কামড়ানোর আর্তকে ও পানিবন্ধী সময় কাটাচ্ছেন।
এবিষয়ে, নার্সিং ইনচার্জ ‘উম্মে বিলকিস’ দৈনিক গণমানুষের আওয়াজ-কে জানান- হাসপাতালের চারদিকে থৈ থৈ পানির মাঝেও, নার্সিং অফিসারগণ কেউ হাটু, কেউ কোমর সমান পানির মধ্যে দিয়ে হাসপাতালে ডিউটি করছে। যারা ছুটিতে ছিলো তাদের ছুটি বাতিল করে, মানুষের সেবায় নিয়ে আসা হয়েছে। এতিমধ্যে নার্সিং অফিসারগন সহ সার্পোটিং স্টাফদের নিয়ে মিটিং সম্পূর্ন করছি। আশংকা করতেছি ডাইরিয়া ও শিশুর রোগীর সংখ্যা বাড়তে পারে। পুরুষ, মহিলা-শিশু ও এনএসইউ বিশেষ ভাবে সাজিয়ে সেবা দিতে প্রস্তুত আছি।
জরুরি বিভাগের উপ সহকারি মেডিকেল অফিসার ‘জিয়া উদ্দিন’ বলেন- আমাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পানি ডুকছে। বেলা বাড়ার সাথে সাথে পানি বৃদ্ধি পাচ্ছে। পানির ভিতরে বসে বসে সেবা চালিয়ে যাচ্ছি। গত ২০১৫ সালে হাসপাতালে প্রায় ৪ ফুট পানির মাঝে সেবা চালিয়ে গেছিলাম। ইনশআল্লাহ্ এবারও আমাদের জরুরি বিভাগের টিম প্রস্তুত আছে, নিরালস সেবা দিচ্ছেন রোগীদের।
উক্ত হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ‘ ‘ডাঃ মাজেদ চৌধুরী’ দৈনিক গণমানুষের আওয়াজ-কে জানান, গত কয়দিনের ভারী বর্ষণ ও টানা বৃষ্টিতে, হাসপাতাল নিচ তলা ও অভন্তরীন কোয়াটার প্লাবিত হয়েছে। এর মাঝেও আমাদের সকল স্টাফ আন্তরিকতার সাথে, পানির মাঝে বসে বসে জরুরি সেবা দিচ্ছেন।
পাশাপাশি ইনডোর সেবা চালু রয়েছে, বন্যায় অন্যান্য রোগীর পাশাপাশি প্রসূতি মায়ের রোগীর চাপ বাড়তে দেখা গেছে। এছাড়া, পানিবন্দী মানুষের পাশে মেডিকেল টিম গিয়েছে, ফিল্ডে সেবা দিচ্ছে তারা। হাসপাতালের ডাক্তার, নার্স সহ স্টাফরা কঠিন দূর্যোগে, পরিবারের পাশে সময় না দিয়ে, মানুষকে সেবা দিচ্ছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার