
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও থানা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীর উপর বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ( ভূমি) ইকবাল হোসেন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলীম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, অধ্যক্ষ শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা তালাত হোসেন বাবলা ও ফরহাদ আহমেদ প্রমূখ।
পরে বঙ্গ- বন্ধু ও তার পরিবারসহ সকলের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল