
মোঃ মোরসালিন ইসলাম: দিনাজপুরের ফুলবাড়ীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বিধান রায় (২৪) নামে একজন নিহত হয়েছেন। নিহত বিধান রায়,উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষিপুর হাড়িপাড়া গ্রামের পবিত্র রায়ের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (৭ আগস্ট) সকাল ১১টায় বিধান রায় তার ভাইসহ মোট ১১জন মিলে বৃষ্টিতে ভিজে জমিতে আমন ধানের চারা রোপন করছিলো। ঠিক সেই বজ্রপাতে সে মারা যায়।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ কামাহ্ তমাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও ইউপি চেয়ারম্যান এনামুল হক। বিধার রায় ফুলবাড়ী সরকারী কলেজের অর্নাস এর ২য় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে বিধার রায়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার