
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্লক পর্যায়ে কৃষক গ্রুপের অবহিত করণ ও পরিকল্পনা প্রণয়ন সভা হয়েছে।
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আলতায় রবিবার (৬ আগস্ট ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পীরগঞ্জ পৌরসভা ব্লকের ভেলাতৈড় গ্রামে এ সভা হয়।
উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, দিনাজপুর টেকনোলজি কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটারিং অফিসার কৃষিবিদ মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার লায়লা আনজুমান বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, মোফাজুল হক, মমিনুল ইসলাম প্রমুখ। সভায় পীরগঞ্জ পৌরসভা টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা