
ঠাকুরগাঁও প্রতিনিধি: সহায়ক কর্মী (পরিচ্ছন্নত কর্মী) নিয়োগে অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুটি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন মাদ্রাসার সভাপতি ও তাদের লোকজন।
এ কারণে বেশ কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে মাদ্রসা দুটির পাঠদান কার্যক্রম । তবে ইসলামি ফাউন্ডেশনের স্থানীয় ফিল্ড সুপারভাইজার বলছেন, বিষয়টি জানলেও কর্তৃপক্ষ তাকে কোন দায়িত্ব না দেওয়ায় ব্যবস্থা নিতে পারছেন না তিনি ।
অভিযোগে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের দারুল আকরাম এবতেদায়ী মাদসায় সহায়ক কর্মী কাম পরিচ্ছন্ন কর্মী নিয়োগের জন্য এ বছরের জানুয়ারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন। মাদ্রাসার এক কিলোমিটারের মধ্যে স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্থ চাওয়া হয়।
সে অনুযায়ী পীরগঞ্জ উপজেলার বহড়া দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার জন্য এক’শ টাকা ব্যাংক ড্রাফট সহ আবেদন করেন মাদ্রাসার জমি দাতা ও সভাপতি শরিফুলের বউমা সাবিনা ইয়াসমি এবং করনা দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার জন্য জমি দাতা ও সভাপতি আবুল কাশেমের ছেলে ফেরদৌস কামাল। এ বিষয়ে গত ২৫ মে জেলা পর্যায়ে লিখিত ও মৌখিক পরীক্ষাও নেয়া হয়।
এতে তাদের নিয়োগ না দিয়ে নিয়োগের শর্ত ভঙ্গ করে মাদ্রসার থেকে প্রায় তিন কিলোমিটার দুরের প্রার্থীকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। বিষয়টি জানার পর মাদ্রাসা দু’টির সভাপতি ও তাদের লোকজন ইসলামিক ফাউন্ডেশনের ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মশিউর রহমানের সাথে যোগাযোগ করে অভিযোগ করেন। তিনি বিষয়টি আমলে না নিলে মাদ্রাসা দু’টিতে তালা ঝুলিয়ে দেন মাদ্রাসার সভাপতি ও তাদের লোকজন।
বহড়া দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম জানান, তিনি জমি দাতা। তার বউমাকে নিয়োগ না দিয়ে নিয়োগের শর্ত ভঙ্গ করে তিন কিলোমিটার দুরের প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি’র সাথে যোগাযোগ করেও কোন সুরাহা না পাওয়ায় মাদ্রাসায় তালা লাগানো হয়েছে । একই রকম বক্তব্য প্রকাশ করেন করনা দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার সভাপতি আবুল কাশেমও।
এ বিষয়ে করনা দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নোমান জানান, প্রায় ১৫ দিন ধরে মাদ্রাসা তালাবদ্ধ। শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পীরগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার সহিদুর রহমান জানান, মাদ্রাসায় তালা দেয়ার বিষয়ে সবটাই তিনি জানেন। আনুষ্ঠানিক দায়িত্ব না পাওয়ার কারণে তিনি ব্যবস্থা নিতে পারছেন না।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলার উপ-পরিচালক মশিউর রহমানের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ