
আওয়াজ অনলাইন: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। তিনি ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবেন।
বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে নতুন সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এসময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।
অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি হিসেবে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি আমিন হেলালীর নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এছাড়া চেম্বার গ্রুপ থেকে তিনজন ও অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজনসহ মোট ছয়জন সহসভাপতির নাম ঘোষণা করা হয়।
এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও যশোধা জীবন দেবনাথ। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন শমী কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি এবং মুনির হোসাইন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার