হোম » অন্যান্য বিভাগ » ভৈরবে  মেঘনায় অবৈধ  নৌ- যানের বিরুদ্ধে  অভিযান 

ভৈরবে  মেঘনায় অবৈধ  নৌ- যানের বিরুদ্ধে  অভিযান 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) :  ভৈরবে মেঘনা নদীতে  অবৈধ  নৌ- যানের বিরুদ্ধে  অভিযান পরিচালনা  করেছে  নৌ- পুলিশ। 
আজ বুধবার সকালে  নৌ – পুলিশ  ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার  তানভীর  ভূইয়ার  নেতৃত্বে  মেঘনা নদীতে  অভিযান চালিয়ে  ৫ টি বলগেটকে আটক করে।
পরে বৈধ কাগজ পত্র থাকায়  ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া হয়। অন্য ২ টি বলগেটের বিরুদ্ধে  নিয়মিত মামলা রুজু  করেছে পুলিশ।  এ সময় অভিযানে সাথে ছিলেন  ভৈরব নৌ- থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  মোঃ রফিকুল ইসলাম।  এ বিষযে নৌ- ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়া জানান, নদীতে অবৈধ নৌ- যান চলাচল ও বেপরোয়া গতিতে চলার কারনে আজ অভিযান পরিচালনা করে ৫ টি নৌ- যানকে আটক করা হয়েছে ।
এর মধ্যে ৩ টির বৈধ কাগজ পত্র থাকায় ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া  হয়েছে এবং অমল চন্দ্র দাস ও স্বপন মিয়ার বলগেটের কাগজপত্র  দেখাতে না পারায় এ ২ টি বলগেটের বিরুদ্ধে  মামলা রুজু করা হয়েছে।  আমাদের অভিযান অব্যাহত আছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!