প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৩, ২:০২ অপরাহ্ণ
ভৈরবে মেঘনায় অবৈধ নৌ- যানের বিরুদ্ধে অভিযান

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে মেঘনা নদীতে অবৈধ নৌ- যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নৌ- পুলিশ।
আজ বুধবার সকালে নৌ - পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়ার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ টি বলগেটকে আটক করে।
পরে বৈধ কাগজ পত্র থাকায় ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া হয়। অন্য ২ টি বলগেটের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ। এ সময় অভিযানে সাথে ছিলেন ভৈরব নৌ- থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এ বিষযে নৌ- ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়া জানান, নদীতে অবৈধ নৌ- যান চলাচল ও বেপরোয়া গতিতে চলার কারনে আজ অভিযান পরিচালনা করে ৫ টি নৌ- যানকে আটক করা হয়েছে ।
এর মধ্যে ৩ টির বৈধ কাগজ পত্র থাকায় ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অমল চন্দ্র দাস ও স্বপন মিয়ার বলগেটের কাগজপত্র দেখাতে না পারায় এ ২ টি বলগেটের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.