
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে মেঘনা নদীতে অবৈধ নৌ- যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নৌ- পুলিশ।
আজ বুধবার সকালে নৌ – পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়ার নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ টি বলগেটকে আটক করে।
পরে বৈধ কাগজ পত্র থাকায় ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া হয়। অন্য ২ টি বলগেটের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ। এ সময় অভিযানে সাথে ছিলেন ভৈরব নৌ- থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এ বিষযে নৌ- ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়া জানান, নদীতে অবৈধ নৌ- যান চলাচল ও বেপরোয়া গতিতে চলার কারনে আজ অভিযান পরিচালনা করে ৫ টি নৌ- যানকে আটক করা হয়েছে ।
এর মধ্যে ৩ টির বৈধ কাগজ পত্র থাকায় ৩ টি বলগেটকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অমল চন্দ্র দাস ও স্বপন মিয়ার বলগেটের কাগজপত্র দেখাতে না পারায় এ ২ টি বলগেটের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান