হোম » অন্যান্য বিভাগ » গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে নলকূপ প্রদান করলেন নিবার্হী অফিসার আরিফ হোসেন 

গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে নলকূপ প্রদান করলেন নিবার্হী অফিসার আরিফ হোসেন 

আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপির  প্রতিবন্ধী পরিবারকে বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণে নলকূপ প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ‌।

সোমবার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউপির কুমিড়াডাঙ্গা মিরাপাড়া গ্রামের নূরুল ইসলাম ও নূরনাহার বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে জন্মের পর থেকেই প্রতিবন্ধী। তারা চলাফেরা করতে পারে না; দিন-রাত বিছানায় ছটফট করে। সেই অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উপজেলা প্রশাসন পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাব পূরণে একটি নলকূল বসিয়ে দেওয়া হয়।

সম্প্রতি সরেজমিনে ওই প্রতিবন্ধীদের দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন। সে সময় তাদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি খাদ্য পণ্য ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তখন পরিবারের অনুরোধে একটি টিউবয়েল দেওয়ার আশ্বাস দেওয়ায় দেন এবং মঙ্গলবার টিউবওয়েল টি সরকারী খরচে বসিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!