
প্রতিনিধি জামালপুর : জামালপুরে আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মহিলা শাখায় হামলা ভাংচুর করেছে সাবেক বিএনপির যুগ্ন সম্পাদক মিলন আনসারী।
মঙ্গলবার সকালে শহরের শহীদ হারুন সড়কের চামড়াগুদাম এলাকায় এ ঘটনা ঘটছে।
আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: হাসান আলী বলেন, সকালে মিলন আনসারী আতর্কিত হামলা চালিয়ে মহিলা শাখার টিনের বাউন্ডারী ভাংচুর শুরু করে। ভাংচুরের এক পর্যায়ে লাঠি নিয়ে মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে আমাদের মারতে তেড়ে আসে। স্থানীয় মুসুল্লিরা সন্ত্রাসী মিলন আনসারীর হাতে থেকে আমাদের রক্ষা করে।
আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ডা: আহমদ ইউনুস বলেন, বিনা কারনে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুরকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মো: মোফাজ্জল হোসেন বলেন, মাদ্রাসার উপর হামলা চালিয়ে আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। হামলাকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
অভিযোগ বিষয়ে মিলন আনসারী বলেন, রাতে বাড়ি ফেরার পথে মাদ্রাসার টিনের বাউন্ডারীর সাথে আমার গাড়ী ধাক্কা খায়। আমি রাগান্বিত হয়ে মাদ্রাসার টিনের বেড়া ভাংচুর করেছি। সেটা আমার ভুল হয়েছে।
এ ব্যপারে মাদ্রাসার সাধারন সম্পাদক ডা: আহম্মদ ইউনুস বাদি হয়ে মিলন আনসারীসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক