হোম » অন্যান্য বিভাগ » দাগনভূঞা বিভিন্ন ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান মোবাইল কোর্টে  ত্রিশ হাজার টাকা জরিমানা

দাগনভূঞা বিভিন্ন ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান মোবাইল কোর্টে  ত্রিশ হাজার টাকা জরিমানা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা বিভিন্ন ঔষধ ফার্মেসী গুলোতে  ভ্রাম্যমান মোবাইল কোর্টে  ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় সোমবার ৩১ শে জুলাই  সকাল ১১.৩০ ঘটিকার সময় দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট রোডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
এসময় দত্ত ফার্মেসী, সোহাগ ফার্মেসী, নিউ লতিফ ফার্মেসী, মেসার্স লতিফ ফার্মেসী,মেসার্স আহাম্মদ ফার্মেসী ও মেসার্স সফি ফার্মেসীকে বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রয় ও মজুদ রাখা সহ বিভিন্ন অভিযোগে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৬ টি মামলায় মোট ৩০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।প্রসিকিউসন দাখিল করেন জনাব মৌসুমী আক্তার,সহকারী পরিচালক এবং জনাব প্রিয়াঙ্কা দাশ গুপ্তা,ঔষধ পরিদর্শক, জেলা কার্যালয়, ফেনী। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, ও এক্সিকিউটিভ মেজিস্টিস  নাহিদা আক্তার তানিয়া এবং সহকারী কমিশনার(ভূমি),  মেহরাজ শারবীন।মোবাইল কোর্টে  দাগনভূঞা থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার, ও এক্সিকিউটিভ মেজিস্টেস  নাহিদা আক্তার তানিয়া বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!