হোম » অন্যান্য বিভাগ » পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ-রাণীশংকৈল পাঁকা সড়কের শেখপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নুরুল ইসলাম উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আসারু মোহাম্মদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-রাণীশংকৈল পাঁকা সড়কের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সামনে পাকা রাস্তার উপর নুরুল
ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি। পরে তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এলাকাবাসীর ধারণা সড়ক দূর্ঘনায় তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।


এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পীরগঞ্জ- রাণীশংকৈল সড়কের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!