
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে ইউসুফ (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
গত রোববার (৩০ জুলাই) রাতে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত ইউসুফ উদ্দিন ওই গ্রামের শাহীন আলমের ছেলে। সে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতো বলে জানা গেছে। পরিবারের সদস্যদের সাথে অভিমান করেই সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানান।
শেরপুর থানার এসআই সাইফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার লাশ উদ্ধার করে থানায় আনা হলেও বিনাময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান