হোম » অন্যান্য বিভাগ » কামারখন্দে শাটার গানসহ এক যুবককে আটক করেছে

কামারখন্দে শাটার গানসহ এক যুবককে আটক করেছে

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের কামারখন্দে দেশীয় তৈরী ওয়ান শাটার গান ও এক রাউন্ড গুলিসহ রোকনুজ্জামান রোকন (৪৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পরিদর্শক (এস.আই) মো. জুলহাস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, বুধবার রাত ১২ টার দিকে  কামারখন্দ উপজেলার ঝাউল ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রোকনুজ্জামাল রোকন কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে।এস.আই মো. জুলহাজ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্ত্বিতে উপজেলার ঝাউল ওভার ব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় রোকনুজ্জামান রোকনের দেহ তল্লাশি করে একটি দেশী তৈরী ওয়ান শাটার গান, এক রাউন্ড গুলি ও একটি নীল রংঙ্গের এ্যাপাসী মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মামলাসহ উদ্ধারকৃত মালামাল দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!