হোম » অন্যান্য বিভাগ » ধুনটে মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রী গ্রেফতার

ধুনটে মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রী গ্রেফতার

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে কুখ্যাত মাদক ব্যাবশায়ী ইউসুব ও তার স্ত্রী সাবিনা খাতুনকে পুলিশ গ্রেফতার করেছে। ইউসুব ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের সবুর আলীর ছেলে।

ধুনট থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  রবিউল ইসলাম জানান, মাদক ব্যাবশায়ী ইউসুবের বিরুদ্ধে হত্যা সহ ৫ টি ও তার স্ত্রীর সাবিনার বিরুদ্ধে  ২টি দুইটি মাদক মামলা রয়েছে। মাদক ব্যাবশায়ী  স্বামী স্ত্রী পৃথক দুইটি মাদক মামলায় সাজা প্রাপ্ত আসামী হিসাবে পালাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যাবশায়ী ইউসুব এলাঙ্গী গ্রামের রফিক হত্যা কান্ডের অন্যতম অভিযুক্ত আসামী। এছাড়াও বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যাবশার পরিচালানা করার মামলা সহ মোট ৫ টি মামলায় অভিযুক্ত সে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!