
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় থানা কার্যালয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দিয়ে এ সংবর্ধনা জানান।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, সাজ্জাদ বিন জামান, হাসিবুল হাসান শামিম ও ফেরদৌস খান প্রমুখ।
সংবর্ধনা প্রদানের বিষয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ জানান, ‘ভালো কাজের স্বীকৃতি দেওয়া মানে অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়া। সেই কথা বিবেচনা করেই আলফাডাঙ্গা থানার ওসি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।’
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বলেন, ‘নিজের ভালো কাজের স্বীকৃতি যদি কোন সংগঠন জানায় তা হলো পরম পাওয়া। এ রকম স্বীকৃতি কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেয়, আরও এগিয়ে যাওয়ার প্রেরণা তৈরি করে।’
প্রসঙ্গত, গত ১২ জুলাই ফরিদপুর জেলার নয়টি থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহেরকে নির্বাচিত করেন জেলা পুলিশ।
থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা আনায়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি, অপরাধ নিবাড়ণে প্রিভেনটিভ পুলিশিং কার্যক্রম ইত্যাদি বিবেচনায় তাকে জেলার এ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২