
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি: নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর কুপিয়ে হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ ৩০ জনের নামে ও অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
গতরাতে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন আহত মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, গত রবিবার রাতে শহরের বলারিপাড়া এলাকায় পৌর ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে বেশ কয়েকজন সন্ত্রাসী এলোপাথারী কুপিয়ে আহত করে।
এ সময় সন্ত্রাসীরা মিঠুনের ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় মিঠুনের সমর্থক আরও তিনজন। আহত যুবলীগ নেতা মিঠুন আলী বর্তমানে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ বেশ কয়েকজন জেলা আওয়ামীলীগ নেতার নাম রয়েছে। এরপর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক