
রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি: সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পাবনার সাথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু (এমপি)।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শীলা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গনমাধ্যমকর্মী এ সময় উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন