
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএডিসি, ধান গবেষণা, কৃষি গবেষণা, বিনা, সুগারক্রপ গবেষণা, পাট গবেষণা, তুলা ফার্ম, রেশম বীজাগার ও ডেইরী ফার্মে কর্মরত সকল অনিয়মিত শ্রমিকদের নিয়মিত ও দৈনিক মজুরী বৃদ্ধিসহ কৃষি ফার্ম ফেডারেশন শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনষ্টিটিউট, কিশোরগঞ্জ শ্রমিক সমিতির কৃষি ফার্ম শ্রমিকরা।
রবিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পাট গবেষণা খামার শ্রমিক সমিতির সভাপতি মো: দিপু মিয়া, সহ-সভাপতি মো: লাল মিয়া, সাধারণ সম্পাদক মো: দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল মিয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিশোরগঞ্জ কৃষি উপকেন্দ্রের খামার শ্রমিক সদস্য, মো: নূরুল ইসলাম, মো: মঞ্জু মিয়া ও মো: আরজু মিয়া সহ আরো অনেকে।মানববন্ধনে শ্রমিকরা বলেন, বিএডিসি গবেষণাসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত অনিয়মিত শ্রমিকদের কৃষি ফার্ম শ্রমিকদের নীতিমালা অনুযায়ী নিয়মিত করণ এবং বর্তমান বাজার মূল্যের সাথে সংহতি রেখে দৈনিক মজুরী ১০০০ টাকা ও অনিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরী ৯৫০ টাকা বৃদ্ধি সহ ১৩ দফা দাবি তুলে ধরেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২