
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে জমির সীমানা কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে দুলাল আকন্দ (৪২) নামে এক কৃষক আহত হয়েছে।
শনিবার (২২ জুলাই) বিকালে উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের তফিস আকন্দের ছেলে।
আহত ব্যক্তি জানা যায়, শনিবার বিকালে দুলাল আকন্দ মোহনপুর গ্রামের পূর্বচূড়ার ফসলের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। তখন প্রতিবেশী মৃত লায়েব আলী সরকারের ছেলে জহুল সরকার (৪৫) ও তার ছেলে শাহ্ আলম সরকার (২০) জোর করে অবৈধভাবে দুলাল আকন্দের ফসলের জমির কিছু অংশ বৃদ্ধি করে নিয়ে সিমানা নির্ধারণ করে। তখন দুলাল আকন্দ নিষেধ করিলে জহুরুল ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে দুলাল আকন্দকে মারপিট করে। এতে সে আহত হয়। আহত দুলাল বর্তমানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এই রিপোর্ট লেখাকালীন থানায় ও কোটে কোন অভিযোগ দায়ের হয় নাই। তবে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় আহত দুলাল আকন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ